আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গ্যাস সিলিন্ডার
বিষ্ফোরণ থেকে সৃষ্ট আগুনে ১ বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষয়- ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা।
ঘটনাটি ঘটে সোমবার রাত ১ টার সময় বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর করলিয়ামুরা নামক এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম।
তিনি এ প্রতিবেদককে বলেন,তার ইউনিয়নের করলিয়া মুরায় রাতে সিলিন্ডার বিষ্ফোরণে সৃষ্ট আগুনে
১ টি বসতঘর পুড়ে গেছে।
ঘরের মালিকের নাম
মোজাফ্ফর আহমদ(৭৫)। সে উত্তর করলিয়া মুরা গ্রামের মৃতঃ তামিম গোলালের ছেলে। অগ্নিকান্ডের ঘটনায় ১৪/১৫ লাখ টাকা অধিক ক্ষতি হয়েছে।
প্রতিবেশী একাধিক সূত্র জানান, অগ্নিকান্ডের সূত্রপাত হয় গ্যাস সিলিন্ডার থেকে। আগুন দৃশ্যমান হলে গ্রামের শতশত লোক দ্রত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িটি রক্ষা করতে পারে নি।
এদিকে রাতে এবং ২৭ মার্চ সকালে বাইশারী তদন্ত ফাঁড়ির পুলিশ ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী পবিত্র রমজানের কথা চিন্তা করে পুড়ে যাওয়া পরিবারকে সম্ভব সহায়তা করেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি