বান্দরবান প্রতিনিধি:রোয়াংছড়ি তাড়াছা বেতছড়ামুখ পাড়ায় বসত ঘর আগুন ভস্মীভূত হয়েছে।
আজ ২৯ মার্চ বুধবার বিকালে রোয়াংছড়ি উপজেলার ৪ নং তাড়াছা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এবং বেতছড়া আর্মি ক্যাম্পের পশ্চিম দিকে বেতছড়া মুখ পাড়া একটি বসত ঘরে আগুন লেগে পুড়ে বশীভূত হয়।
ঘটনা সূত্রে জানা যায় যে, রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে পরবর্তীতে উক্ত আগুন বিস্তার লাভ করে ঘরের সর্বস্ব পুড়ে যায়।বেতছড়া আর্মি ক্যাম্প হতে আগুনের ধোয়া দেখতে পেয়ে ওয়াঃ অফিঃ মোঃ শরীফ স্যারের নেতৃত্বে সি টাইপ একটি পেট্রোল ঘটনাস্থলে যায়।সেনাবাহিনীর এবং পাড়াবাসির যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত সদস্যদের নাম:
১। নামঃ মইনু মারমা(৫০),পিতাঃ মৃত মংফুজি মারমা সাং- বেতছড়ামুখপাড়া, ৩নং ওয়ার্ড,৪ তাড়াছা ইউপি, থানা-রোয়াংছড়ি, জেলা-বান্দরবান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি