আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃসম্প্রতি রামুর কচ্ছপিয়া গর্জনিয়াতে বেপরোযা হয়ে উঠেছে মিযানমারের গরু চোরাকারবারিরা বেড়েছে গরু পচার।
স্থানীয় সন্ত্রাসী কর্তৃক দেশীয় অস্ত্রের ফায়ার করে গরু ছিনতাই করছে ।
বুধবার ২৯ মার্চ রাত সাড়ে ৯টার সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংবদ্ধ প্রভাবশালী কিছু দুষ্কৃতকারীরা বাকখালী ও দোছড়ি খালস্হ টেকপাড়া নামক স্থানে মোঃ মাহাবুবুর আলম (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে আহত করে,৬ রাউন্ড দেশীয় অস্ত্রের ফায়ার করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায় বলে জানা যায়।
উক্ত ঘটনায় ১ জন আহত হয় ।আহত ব্যাক্তিকে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য রামু গর্জনিয়ার কচ্ছপিয়া ইউনিয়নের বহুল আলোচিত কয়েক ব্যাক্তি অবৈধ পন্থায় মিয়ানমার হতে ২৪ টি বার্মিজ গরু চোরাইপথে আনার সময় আকস্মিক দুষ্কৃতকারীর দল গুলি করে ২৪ টি গরু ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এলাকার মসজিদ থেকে মাইকিং করলে মুসল্লিরা বাহির হয়ে ১৫ টি গরু উদ্ধার করে ফেরত দেয়। এবং এর কিছুক্ষন পরে ঘটনাস্হলে গর্জনিয়া পুলিশ ফাড়ি থেকে পুলিশ ঘটনা স্থলে যান বলে জানা যায়।
উক্ত ঘটনার পর থেকে ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।আহত ব্যাক্তির নামমোঃ মাহাবুবুল আলম(৩৫)পিতাঃ মৃতঃআঃ রশিদ গ্ৰাম:-বালুবাসা তৎক্ষনাৎ আহত ব্যক্তিকে নাইক্ষ্যছড়ি সদর হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলে জানাগেছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি