Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

লামা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

ইসমাইলুল করিম লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল (৩১শে মার্চ)শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতির বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে,লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান,দৈনিক ইক্তেফাক লামা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন,গাজী টিভি প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দীন সেলিম,লামা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,প্রথম আলো প্রতিনিধি এস.কে খগেশ প্রতি,দৈনিক পূর্বদেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমেদ,লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু, সাংবাদিক উজ্জ্বল বড়ুয়া,লামা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও যুগ-যুগান্তর প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ লামা রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের সকল সদস্য বৃন্দ প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন,লামা রিপোর্টার্স ক্লাবের সহ- সভাপতি ও দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি মাওলানা মো. শামসুদ্দৌহা। তিনি রিপোর্টার্স ক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা এবং লামা উপজেলায় প্রবীন সাংবাদিকদের মধ্যে প্রয়াত সকলের আত্নার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!