Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান এ বৈসাবি উৎসব শুরু

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি :বৈসাবি উৎসবে রং লেগেছে পাহাড়ে। শঙ্কামুক্ত মঙ্গলময় বিশ্ব কামনায় নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসালেন চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। শিশু-কিশোর ও যুবক-যুবতীরাও ভিড় জমিয়েছিলেন নদীচরে বিজু ও বিষু উৎসবের এই আনন্দ আয়োজনে।

নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানানোর সামাজিক এই উৎসবকে চাকমা সম্প্রদায় বিষু ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বিজু নামে পালন করে আসছে যুগযুগ ধরে। এবার তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে পাহাড়ি পল্লীগুলোতে। উৎসবের প্রথমদিনে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা ভোর বেলায় ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে ফুল সংগ্রহ করেন। সংগ্রহের পর ফুলের একটি অংশ প্যাগোডায় গৌতম বুদ্ধের প্রার্থনায় ব্যবহার করেন। আরেকটি অংশ গঙ্গায় অবস্থানরত মায়ের চরণে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গলময় সুন্দর জীবন গড়তে নদীতে ফুল ভাসানো হয়।

‘বর্ষবরণ ও বর্ষ বিদায়ের এই উৎসবে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। নদীতে ফুল ভাসানো ছাড়াও চাকমাদের ঐতিহ্যবাহী খেলা নাটিং এবং বাঁশহরম প্রতিযোগিতা রয়েছে। সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠে চাকমা পল্লীগুলো।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!