Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।

আজ ১ই মে সোমবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান রাজার মাঠ থেকে শ্রমিক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গনেই শেষ হয় এবং এর আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলার সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী । এ সময় অন্যান্যের মধ্যে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষ্মীপদ দাস, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বান্দরবান চেম্বার অব কমার্সের পরিচালক অমল কান্তি দাস। ভারপ্রাপ্ত প্যানেল মেয়র সৌরভ দাস শেখর সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন শ্রমিকরা হল একটি দেশের চাবিকাঠি। যাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফলে প্রতিটা দেশের উন্নয়ন সম্ভব। তাই প্রতিটা শ্রমজীবী মানুষকে অন্তর থেকে ভালবেসে তাদেরকে শ্রদ্ধা করা উচিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!