Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবানে গরীব দুঃস্থ মেধাবী ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৫২ লক্ষ ২৮ হাজার টাকার চেক বিতরন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:ক্যান্সার , কিডনী ,লিভার সিরোসিস ও থ্যালাসিয়ায় আক্রান্ত ব্যক্তি, গরীব মেধাবী শিক্ষার্থী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এককালীন অনুদানের চেক বিতরন।

আজ ২১ মে রবিবার সকালে বান্দরবান অরুন সারকি টাউন হল প্রাঙ্গনে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরন করা হয়।

পার্বত্য জেলা চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তারেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক তিং তিং ম্যা , জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন পার্বত্য বান্দরবানে সকল গরীব দুঃস্থ মানুষের পাশে সমাজ সেবা অধিদপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যা অতান্ত প্রশংসনীয় উদ্যোগ। তাই ভবিষ্যতে পার্বত্য বান্দরবানের মানুষের কল্যাণে সমাজ অধিদপ্তরকে বিভিন্ন সাস্থ্য সেবা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রচার প্রচারণা চালানো আহ্বান জানান।

পরিশেষে বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে অনুদানের চেক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!