রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের থানচির বঙ্কুপাড়া এলাকায় কেএনএফ’র পুতে রাখা বিস্ফোরকে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছে ।
আজ ২৩ মে আনুমানিক সকালের দিকে বান্দরবান থানচি উপজেলার চাইক্ষংপাড়া নামক স্থানে রাস্তা পরিস্কার করার সময় এই ঘটনা ঘটে ।
ঘটনার স্থান হতে নিহত এবং আহত ০২ জনকেই থানচি উপজেলা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসা হয় । আহত ও নিহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।উল্লেখ্য যে উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে । প্রশাসনের ধারণা সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখার জন্য এই ধরনের পরিকল্পিত বিস্ফোরক তারা পুঁতে রেখেছে যার কারণে বর্তমানে সাধারণ মানুষ এ পরিস্থিতির শিকার।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি