রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: পার্বত্য বান্দরবানের শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশ মাটি ও মানুষের জন্য সর্বদা কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী এই কথা জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ।
আজ ২৮ মে রবিবার সকালে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে অফিসার্স মেস হল রুম প্রাঙ্গনে বান্দরবান জেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় এই সময় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক বিগ্রেড বান্দরবানের বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ , মেজর মোঃ শায়েক উজ জামান, মেজর মাহমুদুল হাসান ৫ ইবি বান্দরবান সদর জোন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
মত বিনিময় সভায় বিগ্রেডিয়ার জেনারেল বলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাই দেশের উন্নয়নে শান্তি শৃঙ্খলা রক্ষায় দেশ মাটি ও মানুষের জন্য পার্বত্য বান্দরবানে সেনাবাহিনী কাজ করে যাবে । কিন্তু সাম্প্রতিক সময়ে বান্দরবানে কিছু সন্ত্রাসী বাহিনী সম্প্রীতির বান্দরবানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে । যা দেশ ও মানুষের জন্য কল্যাণকর নয়। এই জন্য বান্দরবানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকলে মিলে মিশে থাকার আহ্বান জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি