Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে শান্তি সমাবেশ

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে জেলায় আজ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার এমপি।
জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি- জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।
শান্তি সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরূপা পর্যন্ত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!