• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্কশপ  অনুষ্ঠিত পাহাড়ে চাঁদাবাজি অপহরণ বন্ধ ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান বাঙ্গালহালিয়া বাজারে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন সভাপতি ইউএনও, সম্পাদক আজমগীর ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাহাড়ে চাঁদাবাজি অপহরণ বন্ধ ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক  :
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পার্বত্য জেলার বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে কৃষক, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক এবং দিনমজুরদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে চাঁদা আদায়ের ফলে পাহাড়ের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়, বাড়ছে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম।পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, গুম ও খুনের মতো অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।কর্মসূচিতে আরও বক্তব্য দেন পিসিএনপির জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল’সহ সংগঠনের স্থানীয় নেতারা। মানববন্ধন থেকে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা