নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গননা শেষে ফলাফলে ধানের শীষ এগিয়ে থাকায় ঈদগাঁওয়ের বিভিন্ন পাড়া-মহল্লায় বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাত ৯টার পর ঈদগাঁও উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশটিতে ধানের শীষের প্রতীক নিয়ে লুৎফুর রহমান কাজল জয়ী হওয়ায় খবরে উপজেলার ঈদগাঁও মাইজ পাড়া, বাজার এলাকা এবং জালালাবাদ পালাকাটাসহ বিভিন্ন গ্রামে ধানের শীষের কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা বিজয় মিছিল করেন তাৎক্ষণিক
এ বিজয় মিছিলে গানের তালে তালে নেচে গেয়ে আনন্দ করেন কর্মী ও সমর্থকরা। মিছিলটি নানা অলিগলি প্রদক্ষিন করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি