Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মানিকছড়ির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ শতভাগ মাদ্রাসায় নেই শহীদ মিনার –

ডেস্ক নিউজ: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কী ভুলিতে পারি’- ফেব্রুয়ারী এলেই গানটি বাংলা ভাষাভাষি মানুষের মনে দোলা দেয় ঠিকই। বাংলা ভাষাটি যাদের জন্য পেয়েছি তাদের কথা স্বরণ করার একমাত্র চেতনার প্রতীক শহীদ মিনার। মানিকছড়ি উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ শতভাগ মাদ্রাসায় নেই কোন শহীদ মিনার।

ফলে ২১শে ফেব্রুয়ারীসহ বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন করতে পারছেনা তারা। উপজেলার একমাত্র শহীদ মিনার অবস্থিত উপজেলা টাউনহল মাঠে। এখানেই উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জাতীয় সকল কর্মসূচী পালন করা। সদর কেন্দ্রীক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও স্থানীয় দিবস গুলো কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করতে পারলেও বঞ্চিত হচ্ছে মিনার না থাকা প্রতিষ্ঠানগুলো।

অতিদ্রুত বিষয়টি বিবেচনা করে সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণ করার জোর দাবী জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!