Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রোয়াংছড়িতে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত ৩

ডেস্ক নিউজ:বান্দরবান থেকে রোয়াংছড়ি উপজেলায় আসার পথে মোটর সাইকেল ও মিনি ট্রাকের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় ও উদ্ধারকারীরা বলেন, শনিবার সন্ধ্যায় ৬টা দিকে বান্দরবান ও রোয়াংছড়ি সড়কে সামুক ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পাইক্ষ‍্যং পাড়া বাসিন্দা টুয়াং থাং বমের ছেলে জিংবৈ কোয়াল বম (১৯), রোয়াংছড়ি ইউপি ৫নং ওয়ার্ড মেম্বার লাল রৌসাং বমের ছোট বোন জিংখএং বম এবং রুমা উপজেলা পাইন্দু ইউপি জুরভাংরুং পাড়া বাসিন্দা লিয়ান এবং বমের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লাল ঞাডাই বম (১৬)।

পরে গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রোয়াংছড়ি হাসপাতালে মেডিকেল সহকারি রুবেল দেওয়ান বলেন, রোগী ৩জনের মধ‍্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আরো একজন আহত ও আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!