Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

খাগড়াছড়িতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আটক ২

ডেস্ক নিউজ:খাগড়াছড়ি জেলা সদর বাস টার্মিনালে এক কিশোরীকে (১৬) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে। আটককৃতরা হলো- বাস চালক সহকারী কামাল (২৯) ও রফিক (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , কিশোরীটি বৃহস্পতিবার রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে কামাল ও রফিক মিলে তাকে টার্মিনালে অবস্থানরত বাসে নিয়ে প্রথমে একটি বাসে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আরেকটি বাসে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তিতে ঐ কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ দুই জনকে আটক করে। যে বাসে ঘটনাটি ঘটেছে, আটক একজন ওই বাসের হেলপার বলে জানায়।

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসটির হেলপারই এই ঘটনা ঘটায়। আটক অপর ব্যক্তির পরিচয় তাদের জানা নেই।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ভিকটিমের অভিযোগ পেয়ে পুলিশ বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। আলামত হিসেবে বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!