Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

লামায় করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

লামা প্রতিনিধি:বান্দরবানে লামা সরকারি হাসপাতালে করোনা ভাইরাসে উম্রানু মার্মা (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই২১ইং) সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বান্দরবান সিভিল সার্জন ডা: অং শৈ প্রু মার্মা বলেন, লামা হাসপাতালে শনিবার সকালে নিহত নারী করোনা পজেটিভ ও ম্যালেরিয়া সংক্রমিত ছিল।
উম্রানু মার্মা লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধু অং পাড়ার ধুংক্য মার্মার স্ত্রী।

লামা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে করোনা পজিটিভ ও ম্যালেরিয়া সংক্রমণ হয়ে উম্রানু মার্মা লামা হাসপাতালে ভর্তি হয়। তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। শনিবার সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী ধুংক্য মার্মা বলেন, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গত কয়েকদিন পূর্বে লামায় একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর সিজারে বাচ্চা ডেলিভারী হয়। ডেলিভারীতে তার বাচ্চা মারা হয়। সিজারে তার স্ত্রী উম্রানু মার্মার স্বাস্থ্যের অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটে আইসিওতে ভর্তি থেকে তার চিকিৎসা করা হয়। পরে লামা বাড়িতে চলে আসলে তার পুণরায় স্বাস্থ্যের অবস্থা খারাপ হলে গত ৬ জুলাই লামা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে ১০ জুলাই সে মারা যান।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাজেদ মহিউদ্দিন চৌধুরী বলেন-লামা হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে মারা যাওয়া নারী উম্রানু মার্মা করোনায় মারা গেছে। এছাড়া সে ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল। প্রসঙ্গত, এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে লামা উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!