• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Reporter Name / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা