Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামায় নারী দিবস পালিত

লামা প্রতিনিধি:আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বান্দরবানের লামায় ৮ মার্চ২১ইং বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী ভূমি অফিসার জেরিন আক্তার এর সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহিদ উদ্দিন।

মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে” শীর্ষক আলোচনা অন্যান্যদের মধ্যে বক্তত্য দেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কিরানী দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই দিবসটি পালিত হয় বলে বক্তারা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি নারীরা অংশ নেন।

প্রসঙ্গত, উপজেলায় জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলোতে সরকারি দপ্তরের দু’চারজন কর্মকর্তা ব্যতিত বাকী অফিসারগন উপস্থিত থাকেননা। বিশেষ করে নারীদের কোন অনুষ্ঠানে উপজেলা ‘তথ্য আপা’ তিনি থাকাটা প্রাসঙ্গিক। তাকেও কোন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়না। এ প্রসঙ্গে লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ এর সাথে আলাপকালে, তিনিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এ ব্যাপারে তিনি উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করবেন।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নারী দিকসের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সিএ কামরুল ইসলাম পলাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!