ডেস্ক নিউজ:বান্দরবানের থানচিতে জীবন নগর নিচে কলাই পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা এ্যাম্বুলেঞ্জ উল্টে গিয়ে ড্রাইভারসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষ সূত্রে জানা যায়, থানচি রেমাক্রি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালু পাড়া বাসিন্দা মালিনী ত্রিপুরা অনেক দিন যাবত চট্টগ্রামে কিডনী রোগে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আজ ১৮ এপ্রিল রবিবার চিকিৎসা শেষে সকাল থেকে নীজ বাড়ীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে এ্যাম্বুলেঞ্জ যোগে আসার পথে জীবন নগর নিচে কলাই পাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেঞ্জটি উল্টে গিয়ে ড্রাইভারসহ ৫জন গুরতর আহত হয়।
আহতদের স্থানীয়দের সহায়তায় থানচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম পাওয়া যায়নি
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি