Logo
শিরোনাম
বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে সাগর পথে মালয়েশিয়া  ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লামায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৫শত নারী-পুরুষ

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি:বান্দরবানের লামা ফাইতং ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মানবিক সহায়তার অর্থ পেলেন ৫শত অসহায় দরিদ্র নারী পুরুষ। লকডাউনে কর্মহীনপড়া নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্রদান করেন। ইউপির চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন মাধ্যমে রবিবার (২ মে ২১ইং) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে উপস্থিতিতে ১ম ধাপে এ অর্থ প্রদান করা হয়।

এবং উপস্থিত ছিলেন ফাইতং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), ইউপি সদস্য শহিদুল্লাহ মিন্টু ট্যাগ অফিসার লামা উবাঞেই (উরি) বেলাল উদ্দিন সভাপতি ফাইতং বাজার কমিটি, ইউপি সচিব, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউপির চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসহায় মানুষের সরকার। একজন মানবিক গুলাবলীর নেত্রী। করোনা সংক্রমনে লকডাউনে মানুষ দিশেহারা। কর্মহীন অসহায় নারী পুরুষদের দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা। তিনি এ সহায়তা ধারাবাহিকতা রেখেছেন। অর্থ ও খাদ্যের অভাবে কোন মানুষ কষ্ট পাবেনা।

তিনি আরও বলেন- নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মন্ত্রী বীর বাহাদুর সবসময় লামা উপজেলার মানুষের খোঁজ খবর রাখছেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্বত্য বীর’ মন্ত্রী বীর বাহাদুর বেঁচে থাকতে বান্দরবানের লামা উপজেলার কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণা বাস্তবায়ন হচ্ছে মানবিক সহায়তার অর্থ প্রদান করার মাধ্যমে। ফাইতং জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!