Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে  সুবিধাবঞ্চিত মানুষের সেবায় বান্দরবান জোন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ০৪ মে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় বান্দরবান রিজিয়ন এর তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোন কর্তৃক এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকেই আত্মমানবতার সেবায় সুবিধাবঞ্চিত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে উপজাতি এবং বাঙালি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখেত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য ৩.৫ কেজি চাল, ০১ কেজি পিয়াজ, ০১ কেজি লবণ, ০.৫ কেজি চিনি, ৮০০ গ্রাম তৈল, ০১ কেজি আলু এবং ০১ কেজি ডাল সর্বমোট ৮৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য দেশের কঠিন সময়ের ক্রান্তিলগ্নে বান্দরবানের রোয়াংছড়ি উপাজেলার নাতিংঝিড়ি,পাগলাছড়া,যাদুমনি,শিলবান্ধা পাড়া সহ বিভিন্ন গ্রামের অসহায় এবং সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষগুলো সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় অত্যন্ত খুশি। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যেকোন ক্রান্তিলগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয় যে, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!