ডেস্ক নিউজ: দূর্ঘটনায় নিহত সড়ক নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।গত ০৮ মে ২০২১ তারিখে জেলা সার্কিট হাউসের সামনের রাস্তায় সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সময় পিচ ঢালাই করার রোলারের মাধ্যমে এক মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন সবুজবাগ এলাকার বাসিন্দা ও সড়ক নির্মাণ শ্রমিক মোঃ জাফর(৬০)। দূর্ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মরহুম ব্যক্তি স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে রেখে গিয়েছেন। বর্তমানে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নিহতের স্ত্রী ও তার পরিবার। বিষয়টি নজরে আসার পর,আজ (১০ মে ২০২১) সদর দপ্তর খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে নগদ ১০,০০০(দশ হাজার) টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া মরহুমের সন্তানদের শিক্ষার ব্যয়ভারও বহন করবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
জনমানুষের কল্যাণে এবং যেকোনো দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম প্রদান করবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি