Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রোয়াংছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নওমুসলিম এক যুবক নিহত  

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে । নিহত ব্যক্তি রোয়াংছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তুলাছড়ি পাড়ার তয়ারাম ত্রিপুরার ছে‌লে বেরন চন্দ্র ত্রিপুরা (৫২) ।

শুক্রবার ১৮ জুন রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বেরন চন্দ্র ত্রিপুরা তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। এজন্য একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল। তবে কে বা কারা তাকে রাতের বেলা এসে বর্তমানে হত্যা করেছে তা সঠিকভাবে বলতে পারেনি । প্রশাসন ঘটনাটির সত্যতা উদঘাটনের চেষ্টা করছে ।

সূত্রে আরও জানা যায়, রাতের বেলা নামাজ পড়তে যাওয়ার সময় সন্দেহভাজন কিছু লোক তাকে জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য বললে তখন তিনি ভয়ে জঙ্গলের দিকে না গিয়ে মসজিদের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে । তখন দূর থেকে জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকে গুলি করে । তখন তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে । পরে এলাকাবাসী ও প্রশাসনের সহায়তায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে রোয়াংছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ তৌহিদ কবিরের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে নয়টার দিকে তাকে গুলি করা হয়েছে । খবর পেয়ে প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করার জন্য চেষ্টা করছে ।আশা করা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত প্রশাসনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!