Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

লামায় ৩৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী বিশেষ উপহার সামগ্রী বিতরণ

ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় ও জেলা পরিষদের আয়োজনে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ধাপ মোকাবেলায় বান্দরবানে লামায় ফাইতং ইউনিয়নের ৩’শত ৬০ জন অসহায়, দুঃস্থ কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

(সোমবার ০৫জুলাই২১ইং) বিকাল ৩টায় ফাইতং ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ রাসেল স্মৃতি সংসদ অফিস কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাউল।

উক্ত বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বি এ,

সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো ওমর ফারুক পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদে সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নারী ফাতেমা পারুল। বিশেষ অতিথি লামা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা,ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি,পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব কান্তি দাশ, সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু,প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর, সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, সাধারণ সম্পাদক রেজুয়ারা বেগম, যুবলীগ সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জয়,সহ সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জন-প্রতিনিধি প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে শুভেচ্ছা উপহার সামগ্রী দু:স্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশ এবং দেশের মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও অব্যাহত থাকবে।

অতিথিরা বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের মানুষ আজ কঠোর লকডাউন ও করোনা ভাইরাস এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে। এভাবে পুরো লামা উপজেলায় পর্যাক্রমে বাকী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিক ভাবে অসহায় পরিবারকে দেওয়া হবে। এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় সহ সকল নেতৃবৃন্দে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!