Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

ফাইতং ৩’শত পরিবার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক উপহার বিতরণ   

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি :বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে কোভিড -১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত হয় ফাইতং ইউনিয়ন পরিষদ হলরুমে (মঙ্গলবার ৬জুলাই’২১ইং) সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত। প্রতিজনে ১০কেজি চাউল,৬৩৪টাকা করে ৩’শত পরিবার মাঝে বিতরণ শেষে ফাইতং বাজারে মাক্স বিতরণ করা হয়। সহযোগিতায়ঃ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয় উপজেলা প্রশাসন লামা বান্দরবান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর),প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু,লামা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন সোহেল, ইউপি সদস্য বৃন্দ সহ প্রমুখ।

প্রধান অতিথি রেজা রশিদ বক্তব্য বলেন, পার্বত্য এলাকায় কেও না খেয়ে থাকবে নাহ। যতদিন বেঁচে থাকবে পার্বত্য এলাকায় লামায় সকল শ্রেণী মানুষ সম্প্রীতি ও শান্তিতে বসবাস করবে। গরীব ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রী সার্বক্ষণ চিন্তা করেন। প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে উন্নয়নে বান্দরবান লামা এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী পক্ষ থেকে ত্রাণ সহায়তার অসহায়দের মধ্যে বিতরণ করেছে এবং আগামীতেও করবে। সেই সাথে সবাইকে মহামারীকালীন সময়ে সরকারী নির্দেশনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে দেশের মানুষ আজ কঠোর লকডাউন ও করোনা এই দুঃসময়ে সরকারি সহায়তা পাচ্ছে। এভাবে ফাইতং ইউনিয়নে অসহায় পরিবারকে সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!