ডেস্ক নিউজ:মাটিরাঙ্গা থানার উদ্যেগে বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা থানার আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ফলদ,বনজ ও ভেষজ বৃক্ষ যেমন,আম্রপালী ৪শ,লেবু ২শ,কৃষ্ণচূড়া ২শ,পেয়ারা ২শ,জলপই ১শত পঞ্চাশ,ডালিম ১শত পঞ্চাশ,আমড়া ১শ,জাম্বুরা ১শ,সোনালু ১শ,বেল ১শ,আমলকী১শ,নিম ১শ,তাল ১শ সহ মোটা ২ হাজার গাছের চারা রোপন করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ বলেন,বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন,একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশ কে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগানো উত্তম।
এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,ওসি (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,এসআই মোজাম্মেল হক পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি