আকাশ মারমা মংসিং বান্দরবান
“দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
১ নভেম্বর সোমবার বিকালে বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরাম আয়োজনে বান্দরবান জেলা প্রশাসক হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা উপ- পরিচালক ডাঃ অংচালু, ডিস্ট্রিক পলিসি ফোরামে সভাপতি অংচমং মারমা সহ ডিস্ট্রিক ফোরামে সদস্য ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্টানে প্রধান অতিথি ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার। যুব সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি