নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের মাধ্যমে নানা অসঙ্গতি দূর করে নতুন সমাজ বির্নিমানে এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নব গঠিত ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটির কার্যনিবাহী পরিষদের এক সভা সম্পন্ন হয়।
১৫ এপ্রিল (বুধবার) রাত সাড়ে আটটায় স্থানীয় মাইজ পাড়া আজিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাজ ঐক্য কমিটির সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি আবদু রহমান ও পরিচালনা করেন সংগঠন সাধারণ সম্পাদক ছুরুত আলম।
উপস্থিত থেকে মতামত প্রদান করেন, কমিটির সহ সভাপতি জিয়াবুল হক জিয়া,নাছির উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক রহিম উল্লাহ, দপ্তর সম্পাদক সংবাদকর্মী এম আবু হেনা সাগর, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল, হাফেজ নুরুল হক, মোহাম্মদ ছৈয়দ, হাজী নুরুল আলম, প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম,সহ প্রচার সম্পাদক দিদারুল ইসলাম,সমাজ সেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ও শওকত আলম।
এ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কক্সবাজার (৩) আসনের মাননীয় সংসদ সদস্য কে প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট এক উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সংগঠনের নামে সরকারী ব্যাংকে যৌথ একাউন্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ঈদগাঁও ইউনিয়নের ২ন ওয়ার্ডের পুরো অংশ থেকে স্বেচ্ছায় নিয়মনীতি মেনে মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটিতে আসতে চাইলে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করণের সিদ্ধান্ত হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি