Logo
শিরোনাম
নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুর ১টায় এই ঘটনা ঘটে। লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহ এর ছেলে। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।জানা গেছে, সায়েম তার সঙ্গী আরও ৫ বন্ধু বৃহস্পতিবার বেলা ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সে গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হোয়াইট পিক স্টেশনের ম্যানেজার মো. আরাফাত বলেন, “৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। তারপরেও আনন্দের ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম পানিতে ডুবে যায়। আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিয়।লামা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন,দেড়টা থেকে আমাদের টিম উদ্ধার অভিযান শুরু করে। এখনো (দুপুর ২টা ৩০ মিনিট) পর্যন্ত সায়েমকে খুঁজে পাওয়া যায়নি।লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!