Logo
শিরোনাম
নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি’র নেতৃত্বে বাইশফাঁড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রায় ২৭৯ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়াও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিজিবি সূত্র জানায়, সংস্থাটির মহাপরিচালকের ভিশন—“সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!