Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

লামা প্রতিনিধিঃ

“মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ শ্লোগানে বান্দরবানের লামা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাফায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। বেলা ১১টায় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আগুন নির্বাপন, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, বিভিন্ন সহিংসতা, পাহাড় ধস, বন্যা সহ সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যায় মানুষের পাশে ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম চলবে। আজ প্রথম দিন পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান ও র‌্যালীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!