Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

বরকলে শাখা বন বিহারে ৮তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বরকল উপজেলায় আইমাছড়া শাখা বিহারে নানান দানযজ্ঞ আয়োজনের মধ্যে দিয়ে ৮তম দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কঠিন চীবর দানের মাধ্যমে সমাপ্ত হয়েছে দু’দিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

ধর্মীয় আলোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় আচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান, নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

তার আগে, সোমবার ভগবান বুদ্ধ কর্তৃক প্রববর্তীত বিশাখার প্রদেয় কঠিন চীবর দান লক্ষ্যে আইমাছড়া শাখা বিহারে বিভিন্ন এলাকার পূর্ণার্থীরা ২৪ ঘন্টার মধ্যে হস্তে তৈরি বেইন কাপড় কঠিনে পরিণত করে চীবর তৈরী পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইমাছড়া শাখা বন বিহার অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষু( স্থবির) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দানোত্তম কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে তথাগত ভগবান বুদ্ধের অমৃতবাণী উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন প্রধান ভান্তে জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির,সুদ্ধমানন্দ মহাস্থবির প্রমূখ।

আইমাছড়া শাখা বন বিহার বুড্ডিস্ট সোসাইটি ঐক্য পরিষদের সদস্য লিটন চাকমা ও রত্নাবতী চাকমা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইমাছড়া বন বিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেশ্বর চাকমা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইমাছড়া ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান সুবিমল চাকমা প্রমূখ।

এসময় আর্যবোধি মহাসস্থবির, ভদ্দিয় মহাস্থবির, কল্যাণমিত্র মহাস্থবির,বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ধনবিন্দু চাকমাসহ বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ ও পূণ্যার্থীরা কমিটি সাধারণ সম্পাদক ধনবিন্দু চাকমাসহ বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ ও পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!