বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ৬০ টি কৃষক পরিবার কাছে জালিয়াতি আশ্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ।
১৬ নভেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
ক্ষতিগ্রস্ত সকল কৃষক পরিবারের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ ক্ষতিগ্রস্ত পরিবারের ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন ২ নং কুহালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চেমীর মুখ পাড়ার প্রভাবশালী কাঠ ব্যবসায়ী আবদুল আলম আমাদেরকে সরকারিভাবে জায়গা ও ঘর দিবে বলে ভোটার আইডি কার্ড, ছবি, ও জন্ম নিবন্ধন সনদ নেয় এবং সকলকে অগ্রণী ব্যাংকে একটি একাউন্ট করার কথা বলে।
পরবর্তীতে কাউকে না জানিয়ে ব্যাঙ্ক ম্যানেজার ও তিনি ৬০ লক্ষ টাকা কৃষকের নাম ভাঙ্গিয়ে উত্তোলনমোঃ করে । বর্তমানে যা সুদসহ ১ কোটি টাকা হয়েছে। যার ঋণের বোঝা ৬০ কৃষক পরিবারের মধ্যে এসেছে । তারা সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে এই দুর্নীতি কারীর শাস্তির জন্য সহযোগিতা কামনা করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি