আকাশ মারমা মংসিং
রোয়াংছড়িতে দিনদুপুরে সন্ত্রাসীর গুলিতে মংসিংশৈ মার্মা (৩৮) নামে একজন ব্যক্তি নিহত হয়েছে।২৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত মংসিংশৈ মার্মা (৩৮), সে রোয়াংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নে নতুন পাড়ার গ্রামে মৃত নিসামং মার্মার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে আরো জানা যায়, সকাল থেকে নিহত বাড়ির আশেপাশে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। পরে তাকে দেখতে না পেলে নিহত মংসিংশৈ বাড়িতে খোজ নিতে যায় সন্ত্রাসীরা। এসময় বাইরে ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় দেখলে সন্ত্রাসীরা পিছন থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মংসিংশৈ নিহত হয় । এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নিহত মংসিংশৈ মারমা(৩৮) জেএসএস সমর্থক ছিল। সেই নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিল। কিন্তু পুনরায় দলে যোগদান করার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করলে পরিবার যেতে না দেওয়ায় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার পর নদীর ওপারে গিয়ে আরো কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে যায় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি