Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে স্বাগতিক বান্দরবানসহ চট্টগ্রাম বিভাগের ৮টি ফুটবল দল।

আজ ২০মে (শুক্রবার) বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার,সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ নঈম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সদস্য সচিব লক্ষীপদ দাশসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় চকরিয়া শেখ জামাল ক্লাব ও ফেনী জেলা ফুটবল দল। খেলার প্রথম দিনে বিপুল সংখ্যক দর্শক ভিড় জমায় স্টেডিয়ামে। উদ্বোধনী খেলায় চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব ৩-০ গোলে ফেনী জেলা ফুটবল দলকে পরাজিত করে।

আগামী ২৮ মে এই টুর্নামেন্ট এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!