সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা রোগ হলে নারীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা সঠিকভাবে অপারেশন করলে শতকরা ৮০ভাগ প্রসবজনিত ফিস্টুলা রোগী ভালো হয়ে যায়। এসময় বক্তারা আরো বলেন, যদি কোন নারীর মাতৃত্বজনীত ফিষ্টুলা হয়ে থাকে তাহলে কোন প্রকার সংকোচ না করে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা ও জেলা সরকারি হাসপাতালে গিয়ে সহজেই চিকিৎসা করাতে পারবে। সভায় বক্তারা আরো বলেন, বান্দরবানে ৫৯জন রোগীকে হোপ ফাউন্ডেশন (হোপ হাসপাতাল) এর মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে। কোন ফিস্টুলা মা যাতে আর কষ্ট না পায় সে লক্ষ্যে হোপ ফাউন্ডেশন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কাজ করে যাচ্ছে। ফিস্টুলা রোগীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এবং রোগী সুস্থ হওয়ার পর তাকে পূর্ণবাসনও করে দেওয়া হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি