Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে সন্ত্রাসী বাহিনীর পরিচয়দানকারী ১ ভুয়া চাঁদা আদায়কারী আটক

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগ ১ ভুয়া চাঁদা আদায়কারীকে আটক করা হয়েছে ।

আজ ২৩ মে সোমবার ১২ টার দিকে বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার শামীম ( ৫ ইবি) এর নেতৃত্বে
বান্দরবান সদরস্হ তালুকদার পাড়া হতে সন্ত্রাসী বাহিনীর নাম দিয়ে বিভিন্ন জনের কাছে থেকে চাঁদা উত্তোলনের সময় ১ ভুয়া চাঁদা উত্তোলন কারী কে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হল রুমা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পলিকা পাড়ার উচিনু মার্মার ছেলে উমুংচিং মার্মা ( ৩৫)
আটককৃত ব্যক্তির কাছ থেকে ১ টি দেশীয় তৈরী অস্ত্র , ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে আটককৃত ব্যক্তি গত ১১ মে বান্দরবান মধ্যম পাড়ার ( নাম প্রকাশে অনিচ্ছুক) একটি চা, পান সিগারেট এর দোকান থেকে ৮০ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে জানা যায় । উক্ত ব্যক্তির নামে আরো বিভিন্ন জায়গায় চাঁদার অভিযোগ রয়েছে ।

বর্তমানে আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!