Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের একমাত্র শান্তিতে পুরস্কার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকাল তিন ঘটিকায় সময় বান্দরবান বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি মিসেন মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

উক্ত অনুষ্টানে বিএনপি নেতা আবিদুর রহমান, পৌর বিএনপি নেতা আলী হোসেন, শফি উল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোরর্শেদ বিন ওমর, যুবদল নেতা আরিফ চৌধুরী, আনোয়ার হোসেনসহ জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, অবৈধভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে শেখ হাসিনা যাকে হত্যার হুমকি দিয়েছেন উনিই কিন্তু ১৯৮৬ সালে শেখ হাসিনার ওপরে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিল, ওয়ান ইলেভেনে হাসিনার মুক্তির জন্য আহ্বান করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!