রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় পা পিছলে পড়ে মেমং মার্মা নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে সদর উপজেলার বাকীছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেমং মার্মা রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মেমং মার্মা সদর উপজেলার বাকীছড়া এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। এ সময় পাহাড়ের বুকে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক কারিমুজ্জামান বলেন, পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে খাদে পড়ে গিয়ে মেমং মার্মা নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি