Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

মুজিব বর্ষ উপলক্ষে বান্দরবানে ৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান জেলায় তৃতীয় পর্যায়ের(২য়) ধাপে ৭৪ জন ভূমিহীন ও গৃহীন মানুষের মাঝে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

আজ ১৯ জুলাই সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস , নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সাহ নেওয়াজ মেহেদী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

প্রেস ব্রিফিংয়ে অতিথিরা বলেন ২১ জুলাই বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন ।

তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বান্দরবান জেলায় তৃতীয় পর্যায়ের (২য়) ধাপে ৭৪ টি ভূমিহীন ও গৃহীন মানুষ এই ঘর ও জমি পাবে । তাই বান্দরবান জেলার সর্বস্তরের জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!