ইসমাইলুল করিম:লামা প্রতিনিধি:বান্দরবানের লামায় রুপসী পাড়া ৩নং ওয়ার্ড আলীকদম সেনাবাহিনী অর্থায়নে হ্লাচ্ছাই পাড়া কিয়াংঘর নির্মিত শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রুপসী পাড়া ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন, (১৯ জুলাই) মঙ্গলবার সাড়ে ১১টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. কামাল উদ্দীন বলেন, পাহাড়ে সকল শ্রেনী পেশার মানুষ পাহাড়ি বাঙালী সম্প্রীতি নিয়ে বসবাস করলে এলাকার উন্নয়ন তথা দেশের উন্নয়ন হবে।পারস্পরিক সম্প্রীতি রক্ষায় লামায় আলীকদম সেনা জোন পাহাড়ি বাঙালিদের মধ্যে শান্তি -শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রামে সার্বিকভাবে শান্তি -শৃংখলা, উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের আন্তরিকভাবে কাজ করা উচিত। যে কোন ভাল কাজ সবাই মিলে মিশে করলে সফল হওয়া যাবে।
তিনি আরাে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি পূর্বে করােনায় উদ্ভূত পরিস্থিতি মােকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করােনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত ছিল। করােনা বিস্তার রােধকল্পে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয়ে সচেতন হতে হবে। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযােগীতা কামনা করেন।
রুপসী পাড়া হ্লাচ্ছাই পাড়া বৌদ্ধ বিহার উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,সার্জেন্ট মনির হোসাইন, মোশারফ হোসেন,আনিছুর রহমান,প্যানেল চেয়ারম্যান শাহ আলম, ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া,বাশাদ হোসাইন সহ সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি