Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

লামায় নিয়ন্ত্রণনহারিয়ে ৫শ’ফুট গভীর খাদে ট্রাক আহত ২

নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় নিয়ন্ত্রণ হারিয়ে ১টি মালবোঝায়কৃত ট্রাক মিরিঞ্জা পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। লামা- চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মরা বাঙ্গালী টেক(১৭ মাইল)নামক স্থানে মালবাহী ট্রাক খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটে ২২জুলাই শুক্রবার এই সড়ক যেন মরণফাঁদ প্রায় সময় দূর্ঘটনা ঘটতেই থাকে। সড়কের বাঁকগুলো সোজা করা না গেলে এই দূর্ঘটনা বন্ধ হবেনা।

ট্রাক দূর্ঘটনায় আহত হয়েছে গাড়ির ড্রাইভার ও হেলপার দুজনই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরে যাওয়ার সময় ড্রাইভার লাফিয়ে বের হয়ে যায়, এতে অল্প আঘাত পায়।কিন্তু হেলপার ভেতর থাকায় গুরুতর আঘাত পায়। আহত ট্রাক ড্রাইভার নুরুল আলম আর হেলপার মোঃ রাজু।ট্রাকটি কেএসআরএম কোম্পানির বলে জানা যায়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,হেলপার রাজুর ডান হাত,বাম পা ও হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। ফায়ারসার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়,গাড়িটি রড নিয়ে চকরিয়া থেকে আসার পথে মরা বাঙ্গালী টেকের গভীর নিচে পড়ে যায়। এতে গাড়ির ধাক্কায় ১টি বৈদ্যুতিক খুঁটি ও ভেঙ্গে যায়।
রাস্তায় যানচলাচল সচল রাখতে তার সরানোর কাজ করছে বিদ্যুৎ বিভাকের কয়েকজন।

দূর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খাদে পরে যাওয়া ট্রাক উদ্ধার ও বোঝায়কৃত মালের নিরাপদের জন্য পুলিশ সদস্য রাখা হয়েছে।

এ দিকে লামায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়া ৩৬ পরিবারের মাঝে ‘ঠিকানা’র দলিল ও চাবি হস্তান্তর অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,পার্বত্য মন্ত্রী পাহাড়ের রাজপুত্র বীর বাহাদূর উশৈসিং এমপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!