Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বান্দরবানে ৭ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:সরকারের একের পর এক উন্নয়নের কারণে এক সময়ের অবহেলিত জেলা বান্দরবান এখন বিশ্ববাসীর কাছেও সুপরিচিত বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ ২৩ জুলাই (শনিবার) সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৭ কোটি টাকা ব্যয়ে বান্দরবান বাস টার্মিনাল ও রুমা বাস টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবানের বাস স্টেশনকে আগের চেয়ে আরো আধুনিক করা হবে। এর ফলে এ জেলাটি পর্যটকদের কাছে আগের চেয়ে আর্কষনীয় হবে এবং বান্দরবান আগের চেয়ে আরো উন্নত হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শেখ ছাদেক, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!