Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বিভিন্ন পক্ষের বাঁধার কারণে ভূমি কমিশন পাহাড়ে কাজ করতে পারছেনা

রিমন পালিত বান্দরবান:বান্দরবান প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারউল হক

বিভিন্ন পক্ষের বাধার কারণে ভূমি কমিশন এখনো তাদের কাজ শুরু করতে পারেনি উল্লেখ করে বলেছেন পাহাড়ে ভূমি সমস্যার সমাধান করতে হলে অবশ্যই সকল পক্ষকে এগিয়ে আসতে হবে।

ভূমি কমিশনের একার পক্ষে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব নয়। কমিশনের পক্ষ থেকে বিরোধ নিষ্পত্তিকরণে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আজ রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত ভূমি কমিশনের অস্থায়ী অফিস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ভূমি কমিশনের চেয়ারম্যান এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সাথে সাক্ষাৎ করেন। কমিশনের কাছে পেশ করা বিভিন্ন আবেদন ও ভূমি কমিশনের কাজ নিয়ে তিনি আলাপ-আলোচনা করেন। এ সময় তার সাথে ভূমি কমিশনের সচিব মোঃ নেজাম উদ্দিন, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লা আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভূমি কমিশনে বাঙালি সদস্য অন্তর্ভুক্তির দাবিতে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ কমিশনের চেয়ারম্যানের কাছে স্বরলিপি দিয়েছে। উল্লেখ্য ভূমি কমিশনে তিন পার্বত্য জেলার প্রায় ২২ হাজার আবেদন জমা পরেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!