মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)র উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার( ১১ আগস্ট) সকালে বয়রাস্থ পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি