Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত – ২,আহত ৫ জন

রনজিত কুমার পাল( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার ঢাকা – আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই জন প্রান হারিয়েছেন।

এ’ঘটনায় দুই পরিবহনের চালক সহ পাঁচ জন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (১৪ই আগষ্ট -২০২২)দুপুর দুইটার দিকে ধামরাই উপজেলার পৌরসভার ঢুলিভিটা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন স্লোটেক্স গার্মেন্টস এর সামনে এ’ঘটনা ঘটে।
এ’ঘটনায় ঘটনাস্থলেই দুই জন নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ ত্রিশাল থানার আলিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির (২২),নিহত অপরজন অজ্ঞাত তার নাম পরিচয় সনাক্তকরণে চেষ্টা চলছে।
এ’ঘটনায় আহতরা হলেন – ওমর ফারুক (২৮),এনামূল (২৭),রকি (২৬) অবশিষ্ট দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঢুলিভিটা এলাকায় ঢাকা -আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে আরিচাগামী একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।এ’ঘটনায় দুই পরিবহনের চালক সহ ৫ জন আহত হয়।এদের মধ্যে দুই জনের অবস্হা খুবই গুরুতর। আহতরা সবাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ’বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন- ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুই জন ঘটনাস্হলেই মারা যায়। মহাসড়ক থেকে পরিবহনগুলো সরানোর কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!