Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্পের ৮০ টি বাড়ি হস্তান্তর

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ২০ আগষ্ট দুপুরে উপজেলার নোহেলা কাস্টগাড়িতে আশ্রয়ন প্রকল্পে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ আনুষ্ঠানিকভাবে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পটি হস্তান্তর করেন। সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অনান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইযয়াসমিন। এসময় সেনা সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!