Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

নানিয়ারচরে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥২১ আগস্ট ২০০৪ সালের তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগ সন্ত্রাস বিরোধী মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে ভয়ংকর গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করে ঘাতকেরা। তারই প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ নানিয়ারচর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

এসময় অন্যানোদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনসার আলী, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার, যুব মহিলা লীগের সভাপতি তুলি রহমান তিন্নি, ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রয়েজ চাকমা, সাংগঠনিক সম্পাদক তুফান চাকমা সহ দলটির সকল স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের নেত্বৃতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয়েছিল। তদ্রূপ্র আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ও ২১শে আগস্ট সমাবেশে হত্যার উদ্দেশ্যে নীলনকশা তৈরি করেন বিএনপির নেতাকর্মীরা। সেদিন আওয়ামীলীগের নেতাকর্মীরা একতাবদ্ধ ছিলাম বলে আমাদের নেত্রীর গায়ে একটি আসর লাগতে দেয়নি। একতাবদ্ধ আওয়ামীলীগ কেউ ক্ষতি করতে পারেনা ।
তিনি আরো বলেন, আগামী ২৪ সালে জানুয়ারী মাসে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকলে এক ও অভিন্ন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যেন রাঙ্গামাটি ২৯৯ নং আসন উপহার দিতে পারি সে লক্ষ্যে সজাগ থেকে সবাইকে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব হাওলাদার বলেন, ২১ আগস্টের মতো জঘন্য হত্যাকাণ্ড যদি বিএনপি নতুন করে আরও অরাজকতা সৃষ্টি করতে চাই তাহলে বাংলাদেশ আওয়ামীলীগ চুপ করে থাকবেনা। বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে বিএনপির বিরুদ্ধে রুঁখে দাঁড়াবে। ২১আগস্টের মত এতো বড় অপরাধ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুজে পাওয়া বিরল। এ হত্যাকাণ্ডে তারেক রহমান সহ যারা নীলনকশা একেছিল তাদের খুঁজে বের করে এবং যারা বিদেশে আত্মগোপনে লুকিয়ে আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!