Logo
শিরোনাম
ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বাঁশখালী আগমন

বাঁশখালী প্রতিনিধি :বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি, আঞ্চলিক পরিষদ,চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম জেলা ইউনিটের নেতৃবৃন্দের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংগঠনিক সফর।

অদ্য ২০ আগস্ট ২২ তারিখ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি, আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট মো. কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংগঠনিক সফর করে। এই উপলক্ষে নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শিপংকর কান্তি সুশীলের সভাপতিত্বে এবং আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ শফিউর রহমান মজুমদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম আরমান উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট মো. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ইউনিটের সভাপতি মো. আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মো. ফোরকান। আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সফরে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ বিন কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা ইউনিটের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আজাদুল ইসলাম চৌধুরী, রাশেদুল ইসলাম, মৃত্যুঞ্জয় দাস, জুয়েল সরকার,পরিতোষ বড়ুয়া, কামানাশিষ দাশ, আমান উল্লাহসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!