খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈর্কমা এলাকায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে ৮ জন। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে, বাকিদের মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার ২৩শে আগষ্ট সকাল সাড়ে সাতটায় জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক ঢাকামেট্রো- ট ২৪-০৩৩১ নিযন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা শ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ২ জন শ্রমিক মৃত্যু ও ৮ জন শ্রমিক আহত হয়।
দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো মোঃ রাজু (৩৫), মোঃ ইলিয়াস (৩৬)। তাদের বাড়ী মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামে।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলো মো.আমিন(৫২) মোঃ আবুছালেহ (৩৬) মোঃ শাহজ্জামান(৪৮) মোঃ ইউছুফ (৪২) মোঃছাদ্দাম হোসেন(৩০)। নিহত আহত সকলেই মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি